Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

মাধবপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

Share your love

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার একটি স্থানীয় অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা মুখলিসুর রহমান বলেন, “আমরা চাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হোক, যাতে কেউ জোরপূর্বক ক্ষমতায় আসতে না পারে। জনগণের স্বাধীন মতামতের প্রতিফলনই হোক নির্বাচনের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভূইয়া এবং পৌরসভা সভাপতি আব্দুর রহমান সোহাগ।

সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!