Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি তোফাজ্জল, সাধারণ সম্পাদক সালমান

Share your love

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী , সহ-সভাপতি হয়েছেন হাফিজ শাহ আলম হেলাল (একক প্রার্থী), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কায়েস আহমেদ সালমান।

 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাহিদ মিয়া। অপর পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিঙ্কু দেবনাথসহ অন্যরা।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া ও দুই নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান মুক্তার নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

দিনভর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি ছিল উৎসবমুখর।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!