Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে ভারতীয় পণ্য এবং কাভার্ড ভ্যানসহ যুবক আটক

Share your love

ঢাকা- সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ ।

এসময় আবু হানিফ(২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয় । সে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল ওয়াহাব এর ছেলে ।

অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জয় দাস জানান , শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একদল পুলিশ গিয়ে অভিযান চালানো হয় ।

এসময় সিলেট থেকে ময়মনসিংহ গামী কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করা হয় । পুলিশ প্রথমে চালকের সাথে কথাবার্তা গরমিল দেখা দিলে সম্পূর্ণ গাড়ির ভেতর খতিয়ে দেখা হয়

তল্লাশিতে ভারতীয় ব্যথানাশক টেবলেট ২ হাজার ৬ শ পিস, সিগারেট , চকলেট , নকল ডংডং চিপ৩, ৭৫ হাজার টাকার ৩০ টি শাড়ি সহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয় । হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ রেজাউল করিম এ প্রতিনিধিকে বলেন , ভারত সীমান্ত বর্তী থেকে আসা ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের প্রতিদিন অভিযান চলছে । জব্দকৃত পণ্য ও কাভার্ড ভ্যান হাইওয়ে থানায় জিম্মায় হেফাজতে রাখা হয়েছে । আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা  বলেন , ” হাইওয়ে মহাসড়কে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের কঠোর নজরদারি আরো বাড়ানো হয়েছে । ভবিষ্যতে যাতে কোনো ভারতীয় মালামাল নিয়ে চোরাকারবারি এই সিলেট – ঢাকা মহাসড়ক দিয়ে ব্যবহার করতে না পারে , সেই ব্যাপারে পুলিশ কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

স্থানীয় সূত্রে জানা যায় , প্রতিনিয়ত ভারতীয় বিভিন্ন পণ্য ট্রাক , পিকআপ , ডায়না , নোহা, হাই এক্স , প্রাইভেট কার, কাভারভ্যান , যাত্রী বাহী বাস সহ নানা ধরনের যানবাহনে ভারতীয় বিভিন্ন মালামাল ও পণ্য পাচার হচ্ছে । সিলেট , সুনামগঞ্জ , মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এসব ভারতীয় প্রবেশ করে করছে । আসন্ন দুর্গা পুজা উপলক্ষে পাচারের প্রবণতা আরও বেড়েছে বলে অভিযোগ রয়েছে ।

এদিকে চলতি মাসে ২ সেপ্টেম্বর অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভারতীয় জিরা , ট্রাক সহ একজনকে আটক করা হয়েছে ।

স্থানীয়রা বলেন , মাঝে মধ্যে বিজিবি ও পুলিশ পাচারকারীদের আটক করলে ও মূল হোতা বা গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!