Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে চালু হলেও শায়েস্তাগঞ্জ উপজেলায় তা এখন ও শুরু হয় নি ।
বর্তমান শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৬ জন নবাগত ডিলারদের তালিকায় নাম না থাকায় ডিলাররা ওএমএস আটা বিক্রি করতে পারছে না । ফলে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় সূত্রে জানা যায় , গত অর্থ বছরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে ওএমএস কার্যক্রম চালু ছিল। তখন স্বল্পমূল্যে চাল ও আটা কিনে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হয়েছিল । কিন্তু এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরসভায় ৬ জন ডিলার তালিকায় নাম বাদ পড়ায় তারা সরকারি স্বল্পমূল্যে পণ্য থেকে বিরত রয়েছে ।
স্থানীয় ডিলাররা জানান , ” গত বছর নিয়মিত শায়েস্তাগঞ্জ পৌর শহরে চাল – আটা বিক্রি করেছে । কিন্তু এ বছর নতুন ডিলার নিয়োগ পেয়ে তালিকায় নাম না থাকায় আটা বিক্রি শুরু করতে পারেনি। শায়েস্তাগঞ্জ পৌর শহরে দ্রুত কার্যক্রম চালুর দাবি জানাচ্ছে ।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত ক্রেতারা বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলায় অধিকাংশ মানুষ ৮০% নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ । বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতিতে জীবন যাত্রা কস্ট করে উঠেছে। এর মধ্যে ওএমএস এর আটা না থাকায় তাদের সংকট আরো বেড়েছে ।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে ওএমএস নতুন ডিলার সাবেক কাউন্সিলর মোঃ মাসুক মিয়া বলেন , ওএমএস আটা বিক্রি জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কিন্তু নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার আমাদেরকে প্রতিদিন জিজ্ঞেস করছে কবে আটা আসবে এবং পাবো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস কে অবগত করা হয়েছে। তিনি চেষ্টা চালাচ্ছেন।