Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটে পরকীয়া জেরে গৃহবধূ হত্যা, ভাবি রুজিনাসহ আটক ২ নারী

Share your love

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামে পরকীয়া জেরে রিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ভাবি রুজিনা আক্তারসহ দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

রবিবার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নিহতের স্বামী মুজিবুর রহমান ও তার পরিবার পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। ঘটনার পরপরই স্বামী মুজিবুর, শ্বশুর রজব আলী, শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

 

পুলিশ জানায়, খবর পেয়ে এসআই জিখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, মুজিবুর রহমানের সঙ্গে তার ভাবি রুজিনা আক্তারের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়েই দাম্পত্য কলহ চলছিল দীর্ঘদিন ধরে। গত শনিবার রাতে এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সেখানে ঘটনাটি প্রকাশ্যে আসায় মুজিবুর অপমানিত হন। এর জের ধরেই গৃহবধূ রিমাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

 

নিহতের চাচা কাউছার মিয়া বলেন, “আমার ভাতিজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে নাটক সাজিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়।” নিহতের মা সুফিয়া খাতুনও একই অভিযোগ তুলে বলেন, “মুজিবুরের অবৈধ সম্পর্ক ছিল ভাবি রুজিনার সঙ্গে। এ নিয়েই বারবার ঝগড়া হতো।”

 

প্রায় তিন বছর আগে ৪ লাখ টাকা কাবিনে রিমা আক্তারের সঙ্গে মুজিবুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে দুই জমজ কন্যা সন্তান রয়েছে—সায়মা আক্তার (২) ও সাবিহা আক্তার (২)।

 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!