Enter your email address below and subscribe to our newsletter

লাগামহীন লুটপাটে মরুভূমিতে পরিণত সাদাপাথর

Share your love

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর ভয়াবহ লুটপাটের কারণে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। গত এক বছরে প্রশাসনের নাকের ডগায় এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। এখন গর্ত খুঁড়ে অবশিষ্ট পাথর উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় পরিবেশকর্মী ও পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ—আগে চোখে পড়ত বিশাল সাদা পাথরের বিছানা, আর এখন শুধু মরুভূমির মতো দৃশ্যপট। তাদের হিসেবে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি।

২০১৭ সালে পাহাড়ি ঢলের পর সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে প্রায় পাঁচ একর জমিতে জমা হয় সাদা পাথর, যা ১৯৯০ সালের পর এই প্রথমবার ঘটেছিল। সংরক্ষিত সেই পাথর এলাকাটিকে প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দেয়। কিন্তু লাগামহীন লুটপাটে আজ তার অস্তিত্বই সংকটে।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!