Enter your email address below and subscribe to our newsletter

পরিবেশ ও জলবায়ু রক্ষায় হবিগঞ্জে সাইকেল শোভাযাত্রা

Share your love

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে হবিগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় শহরের বার্ডস স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ প্ল্যানেটিয়ার্স ক্লাব ও হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটি। সহ-আয়োজক হিসেবে ছিল ধরিত্রি রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ও সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং কবি তাহমিন বেগম গিনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ আজ হুমকির মুখে। নদী, বন, জীববৈচিত্র্য সবই বিপন্ন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে একটি সাইকেল শোভাযাত্রা বার্ডস স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!