Enter your email address below and subscribe to our newsletter

লাখাই বুল্লা বাজারে নির্বাচন অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্য বাহী বুল্লা বাজারের ব্যবসায়িক কল্যাণ সমিতি (ব্যকস) ত্রি বার্ষিক নির্বাচন ২০২৫ বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

বুল্লা বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতি নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায় বুল্লাবাজার ব্যকস এর ত্রিবার্ষিক নির্বাচন- ২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা অংশ নেন।

সভাপতি পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ বাদশা মিয়া একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ) ও জুনাইদ চৌধুরী ( হরিণ) ।

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আব্দুর রাজ্জাক ( ফুটবল) ও রবিউল হোসেন রবি ( তালা)।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৪ পর্যন্ত উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায় বুল্লাবাজার ব্যকস এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এ ৬৫৬ জন ভোটার এর মধ্যে ৬১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ)।তার নিকটতম প্রতিদ্বন্দী জুনাইদ চৌধুরী ( হরিণ)পেয়েছেন ২৬২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ( ফুটবল) ৩৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল হোসেন রবি ( তালা) পেয়েছেন ২৫১ ভোট।

নির্বাচনের পিছাইডিং এর দায়িত্ব পালন করেন সজিব কর্মকর্তা কে এম সাহেদ,পোলিং এজেন্ট হিসেবে ৪ জন দায়িত্ব পালন করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাখাই থানার একদল দায়িত্ব পালন করেন।

নির্বাচন চলাকালীন অবস্থায় লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বরত নির্বাচন কমিশনার ওর লাখের প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নেওয়াজ জানান নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরাপেক্ষ হয়েছে।

নির্বাচনে কোন ঝামেলা হয়নি নির্বাচনে যারা আমাদেরকে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ। বিশেষ করে সাংবাদিক ভাইদের উপস্থিতি লক্ষনীয় ছিল।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!