Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার ( ২ জুন) দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷ সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক,আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা: শরীফ মো: সানজিদ৷ বিগত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশব্যপী জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে হবিগঞ্জেও জাতীয় পুষ্টি সপ্তাহেনানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেন- খাবারে অসচেতনতার কারনে আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি৷ ফার্স্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়ার কারনে শিশুরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে৷ শিশুদেরকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে৷ এর জন্য তিনি হবিগঞ্জে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ করে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান৷ পুষ্টি সকল বয়সী মানুষের জন্য অত্যান্ত প্রয়োজনীয়। সুতরাং সকল ধরণের খাদ্য গ্রহণের আগে আমাদেরকে পুষ্টি বিষয়টি বিবেচনায় নিতে হবে।