Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার জয়পুর গ্রামের শ্রীচৈতন্য মহাপ্রভুর মামাবাড়ি হিসেবে খ্যাত শ্রীশ্রী শচী অঙ্গন ধাম মন্দিরে ভাংচুর নিয়ে বিভ্রান্তি ছড়ানো ছিটানো অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার একটি ফেইসবুক পেইজ থেকে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয় মূলত কমিটির বিরোধ নিয়ে ভাংচুর করা হয়। কিন্তু পরে আবার ওই পেইজ থেকেই উল্লেখ করা হয় ভাংচুর নয় সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে শচী অঙ্গন ধাম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বনিক বলেন, আমাদের শ্রী শ্রী শচী অঙ্গন ধাম মন্দিরটি অনেক পুরাতন হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে৷ ফলে মন্দির পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা পুরাতন মন্দির ভেঙে নতন করে পুননির্মাণ করার উদ্যোগ নিয়েছি৷
ইতিমধ্যেই মন্দিরের পাশে অস্হায়ীভাবে আরেকটি মন্দির নির্মাণ করেছি৷ মূল মন্দির পুননির্মাণ হওয়ার আগ পর্যন্ত এখানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা ও পূজা চলবে৷ একটি কুৎসিত ও কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মন্দির ভাঙার অপপ্রচার চালিয়েছে৷ তিনি এই অসাধু চক্রটিকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি জানান৷
এদিকে ফেইসবুকে একটি পেইজের বিভ্রান্তি ছড়িয়ে পড়লে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পায়নি বলে জানা গেছে৷
জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ও দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি ইতিমধ্যে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের পরিচিতি পেয়েছে। এরফলে প্রতিদিনই দেশ-বিদেশের ভক্তরা মন্দিরটি পরিদর্শনে এসে শ্রীশ্রী শচী মাতা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে যাচ্ছেন। নিয়ে যাচ্ছেন প্রসাদও। প্রতি বাংলা বছরের মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী শচীঅঙ্গন মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন করা হয়।