Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জ ভূমি কর্মকর্তা ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার

আজমিরীগঞ্জ ভূমি কর্মকর্তা ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার

০ comments

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. রাসেল মিয়াকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল মিয়া গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রজব আলী ছেলে।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like