Enter your email address below and subscribe to our newsletter

এখন আর দেশে জমিদারী প্রথা চলবে না

এখন আর দেশে জমিদারী প্রথা চলবে না – সিলেট মহানগরী জামায়াত আমীর

Share your love

“এখন আর দেশে জমিদারী প্রথা চলবে না। কোন পরিবার তন্ত্রে আবদ্ধ থাকতে এদেশের মানুষ চায়না।” আজ মাধবপুরে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম একথা বলেন।

তিনি আরো বলেন, “তরুন সমাজ নিজেকে স্বাধীন দেখতে চায়। নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে নতুন করে দেশ সাজাতে চায়। যারা পুরাতনে ফিরে যেথে তাদের জন্য তরুন সমাজ লাল কার্ড দেখাতে চায়।”

আজ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আমীর মাওঃ আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সেক্রেটারী শরীফ উদ্দিন মাসুম ও সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভুঁইয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মাওঃ মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট নজরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওঃ আব্দুস শহীদ, জেলা ছাত্রশিবির সভাপতি হোসাইন আহাম্মদ, হবিগঞ্জ পৌরসভার আমীর আতিকুর রহমান সোহাগ, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মোস্তফা কামাল, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল আলম, পৌর সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, খেলাফত মজলিশ মাধবপুর পৌরসভার সেক্রেটারী হাজী শাহীন মিয়া ।

এছাড়াও বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়ন সভাপতি জিয়া উদ্দিন, চৌমুহনী ইউনিয়ন সভাপতি মোঃ সোহাগ চৌধুরী, বহরা ইউনিয়ন সভাপতি নাহিদ হুসাইন, আন্দিউড়া ইউনিয়ন সভাপতি শাহ আজিজুল ইসলাম, শাহজাহানপুর ইউনিয়ন সভাপতি মাওঃ দেলোয়ার হোসাইন চৌধৃরী, জগদিশপুর ইউনিয়ন সেক্রেটারী কাজী ফারুক আহমেদ, বুল্লা ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী শান্ত, নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাওঃ ছিদ্দিকুর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন সহ-সভাপতি ফরিদ আহমদ, ছাতিয়াইন ইউনিয়ন সভাপতি আজহার হোসেন বাবুল।

জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মাওঃ মুখলিছুর রহমান বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমাদের ২জন মন্ত্রি ছিল। জামায়াত যে দূর্নীতি করে না এর প্রমান করেছেন সে মন্ত্রীগন। আগামীতে যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে এদেশ হবে দূর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বেকারমুক্ত দেশ।”

Share your love
আব্দুল হাফিজ ভূঁইয়া
আব্দুল হাফিজ ভূঁইয়া
Articles: 4

Stay informed and not overwhelmed, subscribe now!