Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেছেন, সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যত্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান, নারী-শিশু পাচার প্রতিরোধ করছি। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে।
তিনি বৃহষ্পতিবার বিকেল ৫টায় হবিগঞ্জের বাল্লার তিন কোনা খেলার মাঠে সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিজিবির ক্যাপ্টেন ্ইয়ার আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম, ডাঃ শাকিল আহমেদ, সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।