Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ মধ্যে বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন এতে একটি সবজির দোকান পুড়ে ছাই হয়েগেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের অবস্থিত ময়না মিয়ার কাচামাল (সবজি) বিক্রেতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
এখানে অনেক কাঁচামালের পাইকারী আরৎ ও খচরা মালামালের দোকান ছিল।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।আর না হলে ভয়াবহ আগুন লেগে ক্ষতি হয়ে যেত বলে স্থানীয়রা জানান।
আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নিবাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়।এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানে থাকা আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।