Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বানিয়াচংয়ে চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে সুন্দর মনোরম পরিবেশে চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি (শুক্রবার) উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর শরীফখানী মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। শরীফখানী যুব সমাজের উদ্যেগে এই খেলাটির আয়োজন করা হয়েছিলো।

খেলায় ১৬টিম অংশ গ্রহন করে ধারাবাহিক ভাবে খেলার মাধ্যমে একে একে ১৪টি টিম বিদায় নেন। ৩ জানুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ৩টায় নর্থ ওয়ারিয়র্স বনাম ভাই ব্রাদার্স টিম এর মধ্যে ফাইনাল খেলাটি শুরু হয়।

২০মিনিট করে ৪০ মিনিটের খেলাটি পরিচালনা করেন বানিয়াচং উপজেলার সাবেক ফুটবলার স্বপন মিয়া ও তার দুই সহযোগী। উক্ত ৪০মিনিটের খেলায় ৩-১ গোল পেয়ে ভাই ব্রাদার্স টিম চ্যাম্পিয়ান ও রানার্স আপ হয় নর্থ ওয়ারিয়র্স। পরে অতিথিবৃন্দ উভয় দলের ও খেলুয়ারদের মধ্যে পুরস্কার তুলে দেন।

বানিয়াচংয়ে চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

এতো সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পাশে থাকার জন্য মঈন ফাউন্ডেশন এর কর্ণধার সৈয়দ আবু সাঈদ ফরহাদ এর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রথমে এতো সুন্দর একটি খেলার আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে যদি এমন সুন্দর খেলাধূলার আয়োজন করা হয় তাহলে যুব সমাজ কোনদিন ধ্বংস হবেনা। এমনকি আজকের এই যুব সমাজ কোনদিন মাদক কিংবা অপরাধ মূলক কর্মকান্ডে জড়াবেনা। তাই সবাই যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হলে লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলার প্রতি মনমানসিকতা তৈরী করতে এমন খেলার আয়োজন করার কথা বলেন।

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ হাজারো উৎসুক জনতার সামনে খেলার আয়োজককারী ও ফাইনাল খেলার পুরস্কার ফন্সরকারী মঈণ ফাউন্ডেশন এর কর্ণধার আবু সাঈদ ফরহাদসহ সবাইকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন। বানিয়াচং অফিসার ইনচার্জ(ওসি)কবির হোসাইন। সাংবাদিক আকিকুর রহমান রুমন। উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিপ্পন। মঈন ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউপি সদস্য মতিউর রহমান মতু প্রমুখ। খেলাটি উপভোগ করেন মাঠের চারদিকে হাজারো দর্শক।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!