Enter your email address below and subscribe to our newsletter

আজমিরীগঞ্জে ফেইসবুকের পোস্ট কে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Share your love

হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ফেইসবুকে পোস্ট কে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, আজমিরীগঞ্জ শিবপাশা পশ্চিমভাগ গ্রামের রনি মিয়া নামের এক ব্যক্তির ফেইসবুকে আপত্তিকর  পোস্ট কে কেন্দ্র করে মোঃ মুহিত মিয়া ও মোঃ অলি মিয়া দুই গ্রুপের মধ্যে আজ শনিবার

 

সকাল আনুমানিক  ৮:৩০ ঘটিকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা সংঘর্ষে অলি গ্রুপ ও মুহিত মিয়া গ্রুপের লোকজন প্রায় অর্ধ শতাধিক আহত হয়।আহতদের কে উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি টিম দেশীয় অস্ত্র জব্দ করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এই বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা  বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Share your love
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 70

Stay informed and not overwhelmed, subscribe now!