Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের কমিটি গঠন

Share your love

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ২০২৫ সালের কমিটি গঠন

২৫ ডিসেম্বর ২০২৪ খ্রি: (বুধবার) তারিখে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর তত্ত্বাবধায়ক ও বোর্ড কমিটির সভা আয়োজনের মাধ্যমে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ২০২৫ সালের কার্যকরী কমিটির গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মো: খলিলুর রহমান রুবেল , সাধারণ সম্পাদক মো: জাকির খান ও সাংগঠনিক সম্পাদক পদে কে. এম. আবু বকর কে নির্বাচিত করা হয়েছে।

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ২০২৪ সনের সভাপতি ও বোর্ড কমিটির সদস্য মো: আসাদুজ্জামান উজ্জ্বল, তত্ত্বাবধায়ক কমিটির সদস্য বিদ্যুৎ শাহী আলম ও সুমন চন্দ্র গোপের স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে অভিষেক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কমিটি প্রকাশ করার নির্দেশ প্রদান করে সভা সমাপ্তি করা হয়।

Share your love
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
Articles: 83

Stay informed and not overwhelmed, subscribe now!