Enter your email address below and subscribe to our newsletter

আজমিরীগঞ্জে ১০৪ পিস ইয়াবা সহ আটক দুই

Share your love

হবিগঞ্জের আজমিরীগঞ্জে  লামা বাজারে আল ইমরান রেস্টুরেন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে,১০৪ পিস ইয়াবা সহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

জানা যায়,  মঙ্গলবার  (১৯ নভেম্বর)  আনুমানিক ৬:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার ওসির নিদের্শনায় এস আই শুভ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ লামা বাজার আল – ইমরান রেস্টুরেন্টে থেকে আজমিরীগঞ্জ পৌর এলাকার জুম্মা হাটির মৃত আব্দুর রহমানের পুত্র আক্তার হোসেন (৪৫) এর কাছ থেকে ৫৪ পিচ ইয়াবা, ও শাল্লা উপজেলার ইয়ারাবাজ গ্রামের মৃত হুকুম আলীর পুত্র মোঃ হাফিজ উদ্দিনের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা সহ মোট ১০৪ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈদূল হাছান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Share your love
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 70

Stay informed and not overwhelmed, subscribe now!