Home মাধবপুরমাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার

০ comments

 

হবিগঞ্জের মাধবপুরে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ ৪ঠা নভেম্বর সকাল ১০.১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মাধবপুর থানার এক প্রেস ব্লিফিংয়ে জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে এএসআই (নি:) মোহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গে সঙ্গীয় ফোর্স সহ মাধবপুর থানাধীন ধর্মগড় ইউনিয়ন আহমদপুর সাকিনের জনৈক আহসান আলী (বুদাই মঞ্জিল)এর সামনে ধর্মঘর হরষপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে  দুই শত পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকৃত আসামি মাধবপুর উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ লিয়াকত আলীর পুত্র মোঃ আল আমিন (২২) বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। মাধবপুর থানায় মাদকসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

You may also like