Enter your email address below and subscribe to our newsletter

চিকিৎসাধীন বিএনপি নেতা জাকির হোসেনকে দেখতে ঢাকা পঙ্গু হাসপাতালে গেলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. এ মালেক

Share your love

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাকির হোসেনকে দেখতে ঢাকা পঙ্গু হাসপাতালে ছুটে গেলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ.মালেক৷ এসময় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মো: জাকির হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছাদেক মিয়া,হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইমুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷

উল্লেখ গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ.মালেক দীর্ঘদিন পর স্বদেশে আসেন৷ তার আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ছুটে যান বিভিন্ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিমান বন্দর থেকে এম এ মালেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হলে তার এর গাড়ি বহরে থাকা মোটর সাইকেলে ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন৷ এসময় শ্যামলী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন৷ বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের ২০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন৷

Share your love
হবিগঞ্জ ডেস্ক
হবিগঞ্জ ডেস্ক
Articles: 69

Stay informed and not overwhelmed, subscribe now!