Enter your email address below and subscribe to our newsletter

দারুল হিকমাহ মাদ্রাসার সীরাতুন্নবী সা. আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Share your love

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সীরাতুন্নবী সা. আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর জনাব মোঃ আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

 

অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন, পরিচালনা কমিটির সদস্য মাস্টার সোহেল আহমদ।

উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, মোঃ আমীর উদ্দিন, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ সাইফুর রহমান প্রমুখ।

 

মাস ব্যাপী নানান আয়োজনে মহানবী সা. এর আদর্শের সাথে শিক্ষার্থীদের পরিচিত করিয়ে সেই আলোকে জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।

 

হিফজুল হাদীস, দৈনন্দিন জীবনে রাসূল সা এর আদব, নাতে রাসুল সা. এসো নবীজির গল্প শুনি, বক্তৃতা ও সীরাত পাঠ প্রতিযোগিতায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Share your love
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
Articles: 83

Stay informed and not overwhelmed, subscribe now!