Enter your email address below and subscribe to our newsletter

শহর থেকে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়সলের ভাতিজা নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

Share your love

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহর থেকে মোঃ হোসাইনুর রহমান নাহিদ (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসা থেকে খেলাধুলা করতে বের হয় সে। পরে স্থানীয় তিনকোনা পুকুরে গোসল করতে যায়, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

নাহিদের চাচা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মখলিছুর রহমান ফয়সল হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও নাহিদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট, গায়ে কোনো জামা ছিল না। নাহিদ স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সে ২য় শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে, পরিবারের সদস্যরা নাহিদের দ্রুত সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, “আমরা শিশুটিকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।”
পুলিশ এবং পরিবারের সদস্যরা আশা করছেন, খুব শীঘ্রই নাহিদের সন্ধান পাওয়া যাবে। যদি কেউ শিশুটির বিষয়ে কোনো তথ্য পান, তাহলে হবিগঞ্জ সদর থানায় বা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মুখলেসুর রহমান ফয়সল এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭১৬৬৮৭৯৪৮

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!