Home শায়েস্তাগঞ্জশায়েস্তাগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার 

শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার 

০ comments
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিশু ধর্ষন চেষ্টার আসামী সাকিব মিয়া (২৫)  গ্রেফতার করে থানা পুলিশ ।
বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সাকিব মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রের মোঃ ফারুক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান , গ্রেফতার কৃত আসামী বিরুদ্ধে ধারা ঃ ৯(৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০০)  এর ধারায় থানায় মামলা করা হয়েছে ।  এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে  যথা সময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

You may also like