হবিগঞ্জের বাহুবলে কবরস্থান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, তাইজ উদ্দিন (৪৫) নিহত হন। আহত হন মতিন নামে আরেকজন।বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দুই পক্ষের এই সংঘর্ষ হয়।পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাহুবলের দৌলতপুর দক্ষিণ পাড় নামক সাকিনে পঞ্চায়েতের করবস্থান এর জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।এই গ্রামের তাইজ উদ্দিনকে একা কবরস্থানের বাউন্ডারির ভিতরে পেয়ে জনৈক সুনার আলী গং তার উপর দেশীয় অস্ত্র ফিকল দিয়ে বুকে স্বজোরে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল নিয়ে গেলে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। Share your love মোহাম্মদ সিজিল মিয়া Articles: 126 Previous Post বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার চার্জভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবি Next Post মাধবপুর বহরা স্বাস্থ্য কেন্দ্রের রাস্তার বেহাল দশা ; দুর্ঘটনায় পতিত গর্ভবতী নারীরা Related Postsশায়েস্তাগঞ্জে হ ত্যা মামলার প্রধান আসামি ফারুক চুনারুঘাট থেকে গ্রেপ্তারজুলাই ৪, ২০২৬নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব হস্তান্তরজুলাই ১, ২০২৬ফাজিল-কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল সঈদপুর বাজার কামিল মাদ্রাসাজুন ৩০, ২০২৬
ফাজিল-কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল সঈদপুর বাজার কামিল মাদ্রাসাজুন ৩০, ২০২৬