Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে বিলাসবহুল গাড়িসহ আটক ২

Share your love

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

 

সূত্রে জানা যায়,  সোমবার দিবাগত গভীর রাতে উপজেলা সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনের ভারতীয় সীমান্তের কাছে বিলাস বহুল একটি গাড়ি ঢাকা মেট্রো ঘ-১৭-৮৫১১ ও একটি মোটরসাইকেল সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনসাধারণ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকা অভিযান চালিয়ে কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে গাড়ি চালক কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজ ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ ইমন মিয়া (২২) কে আটক করে।

 

এ সময় বিলাসবহুল গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেন।

 

স্থানীয়দের ধারণা এই বিলাসবহুল গাড়ি দিয়ে কোন ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছেন নতুবা পালানোর চেষ্টায় ছিলেন।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন হবিগঞ্জ নিউজকে জানান, সন্দেহজনক ভাবে আটককৃতরা এই এলাকায় ঘুরাঘুরি করেছিল। স্থানীয়রা আটক করে তাদেরকে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে এবং গাড়ির নাম্বার বিআরটিএ’তে পাঠানো হয়েছে,  গাড়ির প্রকৃত মালিক কে জানতে পরবর্তীতে জানতে পারব, তা অবশ্যই সময়সাপেক্ষের ব্যাপার।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!