Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে আন্দোলনে নিহত ৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আহমদ আলী মুকিব

Share your love

স্টাফ রিপোর্টার ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচঙ্গে পুলিশের গুলিতে নিহত ৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। গতকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই অনুদান প্রদান করেন।

বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় অার্থিক সহায়তা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব৷ বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, মতিউর রহমান মতি, হারুন লস্কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, যুক্তরাজ্য যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হাই কয়েস, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক, দক্ষিন বানিয়াচং যুবদলের আহবায়ক নুরুল হুদা, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ল মোবাশ্বির আহমেদ মজনু৷
উপস্হিত ছিলেন আনছার উদ্দিন, দেলোয়ার হোসেন খান, শাহজাহান,শরিফ উদ্দিন, আব্দুলাহ আল নাছের প্রমূখ৷

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!