Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষের প্রস্তুতি ; এলাকায় থমথমে অবস্থা

আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষের প্রস্তুতি ; এলাকায় থমথমে অবস্থা

০ comments

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে দুই দলের ভয়াবহ সংঘর্ষের প্রস্তুতি সারা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া ও একই এলাকার আওলাদ মিয়ার দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। কয়েক দিন আগেও ফেইসবুকের স্ট্যাটাস কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

আহতদের ঘা শুকাতে না শুকাতেই আবার হয়েছে, ভয়াবহ সংঘর্ষের প্রস্তুতি উভয়পক্ষই দেশীয় অস্ত্র  মজুদ রেখেছে এবং মিটিং করে জনবল ও প্রস্তুত করা হয়েছে।

এই পরিস্থিতিতে সারা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছে।

এই নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ  জানান,  উভয় পক্ষে পূর্বে থেকে জমি ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে।

এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সঙ্গে মুঠোফোন ফোনে আলাপ করলে তিনি জানান, আজ উভয় পক্ষেকে মিমাংসা করার জন্য ডাকা হয়েছে , কিন্তু তারা যদি প্রশাসনকে সম্মান না করে , সংঘর্ষ যদি করে, তাহলে এটা তাদের নিজেদের ব্যাপার।

You may also like