Enter your email address below and subscribe to our newsletter

সিলেটে জুমার খুতবারত অবস্থায় ইমামের ইন্তেকাল

Share your love

সিলেটের গোলাপগঞ্জে জুমার খুতবা চলাকালে মৃত্যুবরণ করেছেন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, অসুস্থতার কারণে শুক্রবার জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন। তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার বিদায়ের আয়োজন করেছিল। কিন্তু তার এমন মৃত্যুতে মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

আরো জানা যায়, শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

Share your love
হবিগঞ্জ ডেস্ক
হবিগঞ্জ ডেস্ক
Articles: 69

Stay informed and not overwhelmed, subscribe now!