Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এই ঘটনাটির সত্যতা আরো নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম গউসসহ আরো কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
এ ব্যাপারে জানতে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে দলীয় বহিস্কার আদেশটি এখনো তার হাতে পৌঁছে নি। তবে এই চিঠির আজও সত্যতা আছে কিনা তাও তিনি জানেন না।