Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে পাঠক চক্র নিয়মিত করার লক্ষ্যে আলোচনা সভা

Share your love

 

সাহিত্য পাঠ আত্মন্নোয়ন মুখী বিষয়াদি সকল সদস্য কে নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি উন্নয়ন ও পাঠক চক্র নিয়মিত করার লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২০ আগস্ট ) বিকেলে উপজেলার পৌরশহরে পাবলিক লাইব্রেরি সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা সভাপতিত্বে এবং উপজেলা মডেল প্রেস ক্লাব ও পাবলিক লাইব্রেরি সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এর পরিচালনায় উপজেলা পাবলিক লাইব্রেরি সকল সদস্যদের উপস্থিতিতে সাহিত্য পাঠ আত্মন্নোয়ন মুখী বিভিন্ন বিষয়াদি উপর পাবলিক লাইব্রেরি উন্নয়ন ও পাঠক চক্র নিয়মিত চালু করার প্রসঙ্গে আলোচনা সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , উপজেলা প্রেস ক্লাব ও পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল , মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ , সদস্য সাব্বির হোসেন , সানোয়ার উদ্দিন , পাবলিক লাইব্রেরি সদস্য ও কলেজ শিক্ষার্থী মার জানা আক্তার জলি প্রমূখ ।

বক্তারা বলেন , মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ ও কার্যকর হাতিয়ার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন ইতিহাসের বই ও সংবাদ পত্র । আর বই ও সংবাদ পত্রের অন্য তম ভান্ডার হলো পাবলিক লাইব্রেরি পাঠাগার ।

এজন্য শায়েস্তাগঞ্জ উপজেলায় বই ও সংবাদ পত্রের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সুশীল সমাজ মানুষ ও স্কুল – কলেজ , বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠ সচেতনতা বৃদ্ধি ও বই এবং সংবাদ পত্র পাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্য একটি পাঠ মনস্ক জাতি গঠন করা প্রয়োজন।

এসব পাবলিক লাইব্রেরিতে জ্ঞান ভিওিক সমাজ গঠনের প্রত্যয়ে জনগোষ্ঠীকে উৎপাদনের মূল ধারায় নিয়ে আসতে বইপড়া ও সংবাদ পত্র পাবলিক লাইব্রেরি অধিক ব্যবহার অনস্বীকার্য ।

এ লক্ষকে সামনে রেখে ১৯৮৭ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে সার্বিক তত্ত্ববধানে জাতীয় পাবলিক লাইব্রেরি কেন্দ্র চালু করে রাজধানী ঢাকায় । দীর্ঘ কয়েক বছর ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় স্থাপিত হয় ।

উক্ত উপজেলা পাবলিক লাইব্রেরি পৌরশহরে মহলুল সুনাম জজ বাড়ি রোডে একটি ঘর ভাড়া নিয়ে খুব কষ্টে বিভিন্ন ইতিহাস বই , গল্প বই, উপন্যাস বই সহ বিভিন্ন সংবাদ পত্র ক্রয় করেছেন এবং কোনো কোনো লেখকের সৌজন্যে বই উপহার দিচ্ছে । পাবলিক লাইব্রেরি উন্নয়নের জন্য প্রচুর অর্থ প্রয়োজন ।

পাবলিক লাইব্রেরিতে প্রতিদিন সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা পাঠ্যভ্যাস , নৈমিত্তিক জীবনের জন্য তথ্যের যোগদান এবং মননশীল চর্চার সুযোগ সৃষ্টির উদ্দেশ্য পরিচালিত হচ্ছে । এ লাইব্রেরিতে রয়েছে মনোরম পরিবেশ।

এছাড়াও এ উপজেলা পাবলিক লাইব্রেরি সরকারি পরিত্যক্ত জায়গা এবং সরকারি ভাবে অনুদান করলে এলাকার সুশীল সমাজ ও শিক্ষার্থীদের খুব ভাল হয় ।

এ বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরিতে সাহিত্য পাঠ আত্মন্নোয়ন মুখী নিয়ে উন্নয়ন ও পাঠক চক্র নিয়মিত করার লক্ষ্য আলোচনা সভা আয়োজন করে ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!