Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে আন্দোলনে আহতদের বিএনপি নেতা বকুল’র আর্থিক অনুদান

Share your love

আবদুর রউফ আশরাফ ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিএনপি নেতা বকুল’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীর গুলিতে আহত ২০ ছাত্র জনতাকে আর্থিক সহায়তা দিয়েছেন বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল।

মঙ্গরবার (২০ আগস্ট) হাসপাতাল ও বাড়িতে থাকা গুরুতর আহতদের মাঝে ব্যক্তিগত তরফ থেকে তিনি এ অর্থ উপহার দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং উত্তর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলে এলাহি যাদু, সাবেক সম্পাদক জালাল মাম্মদ, বিএনপি নেতা মোশারফ হোসেন খেলু, এস এম জহিরুল ইসলাম নাসিম, মিয়া হোসেন, এবি হালিম, যুবদল নেতা সেলিম আহমেদ, মসকুদ মিয়া, রফিকুল ইসলাম সাগর, সবুজ আহমেদ, শামায়ুন, ইন্তেহাদ হোসেন নিলয়, শুভ, রাজ প্রমুখ।

অর্থ প্রদান কালে ফরহাদ হোসেন বকুল বলেন, স্বৈরাচার খুনি হাসিনার পতনে একদফা আন্দোলনকারীরা একেকজন বীর যুদ্ধা, তাদের রক্ত কখনো বৃথা যাবেনা, নিশ্চয়ই সন্ত্রাসীদের কঠিন বিচার হবে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।

Share your love
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 44

Stay informed and not overwhelmed, subscribe now!