Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১১ নং ব্রামনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হুসাইন মোঃ আদিল (জজ মিয়া)বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা দিয়েছে ।
রোববার (৩০ জুন ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন মধ্যে ১০ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা আবেদনে স্বাক্ষরকৃত মাধ্যমে অনাস্থা দিয়েছে ।
সে একজন মাদক সেবী এবং অত্র ইউনিয়নে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনিয়ম দুর্নীতি , স্বজনপ্রীতি , জন্ম – মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ হয়রানি , সরকারি সার ও খাদ্য বরাদ্দ লোট পাট , ভূয়া ভাউ সার মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ , ভূয়া প্রকল্প দাখিলের মাধ্যমে একক সিদ্ধান্ত কায়েম সহ ১৩ টি অভিযোগ দায়ের করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করে জানান , আইন অনুযায়ী তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।