Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, হবিগঞ্জ সদরের সাংগঠনিক সম্পাদক হলেন মাও মুফতি নুরুল ইসলাম আনসারী।
গত ২২-০৬-২৪ তারিখ হবিগঞ্জ সদর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশন হিসাবে উপস্তিত ছিলে মাওলানা শেখ শহিদুল ইসলাম সভাপতি জেলা আসলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ।
সভার শেষে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
এতে সদর উপজেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা কাজি আব্দুল করিম, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আবু তসহের ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি নুরুল ইসলাম আনসারী।
মুফতি নুরুল ইসলাম আনসারী হবিগঞ্জ নিউজকে জানান, আমাকে উক্ত সংঘটনের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।