Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে এনা পরিবহনের ধাক্কায় শিশুর মৃত্যু

Share your love

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বসিনা নামস্থানে এনা পরিবহনের ধাক্কায় জিহান আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জিহান উপজেলার বসিনা গ্রামের আইনজীবীর সহকারী (মহুরি) জুয়েল মিয়ার ছেলে।

জানা যায়, রোববার সকালে জিহান ঢাকা -সিলেট মহাসড়ক পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি এনা পরিবহন তাকে ধাক্কা দেয় এতে সে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় লোকজন জিহানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যুর ঘোষণা করেন।

হবিগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, জিহান নামে একটি শিশু বাচ্চা এনা পরিবহনের ধাক্কায় মারা গেছে খবর পেয়ে এনা পরিবহনটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বর্তমানে জিহানের মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালে আছে।
জিহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মিতা রানী পাল।

Share your love
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 17

Stay informed and not overwhelmed, subscribe now!