Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে ইন্ডাষ্টিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে জন্য ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে ।
আজ বুধবার (১০ এপ্রিল ) বিকাল পৌনে ৫ টায় পর্যন্ত চিপস কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসে নি।
এলাকার স্থানীয়রা জানান , দুপুরে হঠাৎ শায়েস্তাগঞ্জ উপজেলা আলিপুর প্রাণ – আর এফ এল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাষ্ঠিয়াল পার্কে ১৩ নম্বর ভবনে প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুনের সূত্র পাত দেখা যায় । পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় ।
এ ঘটনাটি প্রাণ গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার পারভেজ আহমেদ কে মোবাইলে জিজ্ঞেস করলে তিনি বলেন আগুনে কোম্পানি অনেক ক্ষতি হয়েছে ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান, বিকাল পৌনে ৫ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায় নি। কি কারণে চিপস কারখানায় আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হবে ।