Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে কালোবাজারি চক্রের সদস্য গ্রেফতার

Share your love

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার।

সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধ ভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেফতারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২.০৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাদের নিকট থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫ টি আসনের অনলাইন টিকেট, ০৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। শিপন চৌধুরী (৩১), পিতা- মৃত শেখ মকছুদ আলী, সাং- দাউদনগর, ২। মোঃ আব্দুল কাইয়ুম (৫৫), পিতা- মৃত আব্দুর নুর, সাং- দক্ষিণ বড়চর, উভয় থানা- শায়েস্তাগঞ্জ, এবং ৩। মোঃ জামাল মিয়া (৪২), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- বুলাইয়া, থানা- মাধবপুর, সর্ব জেলা- হবিগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ঈদ পূর্ববর্তী সময়ে এই টিকেট কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Share your love
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
Articles: 83

Stay informed and not overwhelmed, subscribe now!