Enter your email address below and subscribe to our newsletter

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল জেলা পরিষদ

Share your love

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীকে সরকারি সহায়তা দিবে হবিগঞ্জ জেলা পরিষদ।

নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার এর নির্দেশে জেলা পরিষদের কর্মকর্তারা আজ ১৬ই মার্চ শনিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তালিকা প্রস্তুত করে তাঁদের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও সদস্য আলাউর রহমান শাহেদসহ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে মিরপুর বাজারে জেলা পরিষদের জায়গা লীজ নিয়ে তৈরী করা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার।

Share your love
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 17

Stay informed and not overwhelmed, subscribe now!