Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Share your love

বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন -২০২৪ সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (১ মার্চ ) শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিকের পরিচালনায় বনভোজন অনুষ্ঠিত হয়।

এই আয়োজন ভোর সকালে হাই এক্স গাড়ি যুগে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে প্রদক্ষিণ শেষে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান দিনব্যাপী ভ্রমন করা হয় ।

প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে লীলাভূমি বনভোজনে দুপুরে মধ্যাহ্নভোজ ও অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ১টি মগ উপহার প্রদান করা হয় ।

উক্ত বনভোজনে প্রথম পূর্বে গণমাধ্যম কর্মীরা মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি মোঃ আব্দুল মুহিদ চৌধুরী।

বনভোজন মিলন মেলায় সাংবাদিকদের মাঝে ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ হাছান আলী , সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফুল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম বাবুল মিয়া , নির্বাহী সদস্য কাজী মহারাজ মিয়া ।

অনলাইন প্রেস ক্লাবে নতুন সাধারণ সদস্য আমন্ত্রণ অতিথি ছিলেন মোঃ ফারুক খান , মোঃ কদ্দুস মিয়া ( সুতাং বাজার), হীরক আহমেদ প্রমূখ ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!