Enter your email address below and subscribe to our newsletter

বা‌নিয়াচংয়ে শ্বশুর বাড়িতে প্রাণ গেলো দামানের

Share your love

হ‌বিগ‌ঞ্জের বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেলো দামান নজরুল ইসলামের।

এলাকাবাসী ও পু‌লিশ সু‌ত্রে জানা যায়, ১৪ফেব্রুয়ারি (বুধবার)বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে আজমিরীগঞ্জ থেকে বেড়াতে আসেন বানিয়াচংয়ের দামান নজরুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে বা‌নিয়াচং উপ‌জেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শগ্রা‌মে।

এই গ্রামের আলমগীর হো‌সেন ও মোস্তাক মিয়ার কন‌্যা‌ নিজুম ও রিমু আক্তারের মারবেল খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়াটি এক পর্যায়ে উভয় প‌ক্ষের অ‌বিভাবকগণদের ম‌ধ্যে ছড়িয়ে পড়ে।

এসময় প্রতিপক্ষের লোকজন দামান নজরুল ইসলাম ৩৫ কে পিছন দিক থে‌কে লা‌ঠি দি‌য়ে আঘাত কর‌লে সে গুরুতর আহত হ‌য়।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে হ‌বিগঞ্জ সদর(২৫০) শয্যা আধুনিক হাসপাতা‌ল নেওয়ার পথে তার প্রাণহানী ঘটে বলে জানান, হাসপাতালের কর্তব‌্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা ক‌রেন।

নিহত নজরুল ইসলাম(৩৫) হলো হবিগঞ্জ জেলার আজ‌মিরীগঞ্জ উপ‌জেলার পশ্চিমবাগ গ্রা‌মের মৃত মোনাফ মিয়ার ছে‌লে।

উল্লেখ্য,নিহত নজরুল ইসলাম আলমগীর হোসেনের বোন জামাতা। তার ২টি সন্তান রয়েছে বলে জানা যায়।

তিনি শশুর বাড়িতে বেড়াতে এসে ভালবাসা দিবসের এই দিনে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প‌রিদর্শন করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে সে‌কেন্ড অ‌ফিসার এসআই অ‌মিতাভ দাসসহ একদল পুলিশ।

এ ব্যাপারে সর্বশেষ জানতে বা‌নিয়াচং থানার ও‌সি(তদন্ত) আবু হানিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত‌্যতা স্বীকার করে বলেন,
এ ব‌্যাপা‌রে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি এবং ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তবে এই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেন তিনি।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!