Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

টানা চারচার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তাদের সময়োপযোগী শিক্ষাদানের মাধ্যমে শক্তিশালী করে তোলা প্রয়োজন।
তিনি আজ মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ শহরের যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষার্থীদের সম্পূর্ণ সুস্থ রাখতে নিয়মিত খেলাধূলা চর্চার আহবান জানান এমপি আবু জাহির। এছাড়াও মহান স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস তাঁদের জানানোর জন্য শিক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।
যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
আরও বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য শহিদুর রহমান লাল মিয়া, নূর ইসলাম তালুকদার, নির্মল পাল প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি আবু জাহির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।