Enter your email address below and subscribe to our newsletter

পৈল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেন – চেয়ারম্যান আরিফ

Share your love

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর – বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে হবিগঞ্জের সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস শুভ উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় পইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর সভাপতিত্বে বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান এডুমেনের সৈয়দ নাহিবুর রহমান নাহিদ , রূপন চক্র বর্তী ।

প্রধান অতিথি আরিফ বলেন , বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট ক্যাম্পাস হওয়ায় শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে । তবে ডিজিটাল হাজিরা মাধ্যমে খুব সহজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির তথ্য শিক্ষক ও অভিভাবকগণ মোবাইলের মাধ্যমে দেখতে পারবে।

তিনি আরো বলেন , এই রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জন্য দরকার স্মার্ট সিটিজেন আর স্মার্ট ভাবে শিক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!