Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ আটক ১

Share your love

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ২০-০১-২০২৪ তারিখ রাত ৮ ঘটিকার দিকে তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক -মাহমুদুল হাসান ,এস আই -অনিক চন্দ্র দেব, এএসআই ইব্রাহিম খলিলসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া আসামি ফারুক মিয়া, পিতা- মৃত সমছু মিয়া, গ্রাম-উত্তর সুরমা গোয়াছ নগর, থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জকে ৩৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

তেলিআপারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত আটটার দিকে উত্তর সোরম গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়  এবং মাদক ববসায়ী ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

Share your love
আবুল হোসেন সবুজ (মাধবপুর)
আবুল হোসেন সবুজ (মাধবপুর)
Articles: 19

Stay informed and not overwhelmed, subscribe now!