Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
গত ১ জানুয়ারি সোমবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণধন সরকার বাদি হয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফুল ইসলাম ইমন’কে প্রধান আসামী করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রোকন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন ও আল সাইমুম আহাদ সহ ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।
উল্লেখ্য, গত সোমবার শায়েস্তানগর পইল সড়কে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে।
এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন দোকান পাট ও বাসাবাড়ির লোকজন আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন।
পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে ওসি তদন্ত মুসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।