Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জ ইউএনও কে অনলাইন প্রেস ক্লাবের সংবর্ধনা

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) নাজরাতুননাঈম কে উপজেলা অনলাইন প্রেস ক্লাব বিদায় সংবর্ধনা দিয়েছে ।

এ উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলা মানুষ খুবই আন্তরিক , আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরো ভালো । ফলে সকল কে নিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করে কাজ করছি । কতটুকু পেরেছি বলতে পারবো না। তবে অনেক চেষ্টা করেছি । দায়িত্ব পালন কালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন । যে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক , যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুল মিয়া , নির্বাহী সদস্য মোঃ হাছান আলী , মোঃ জুয়েল চৌধুরী প্রমুখ ।

বক্তারা বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম মানুষের সেবা দেয়ার জন্য সকল জায়গায় দৌড়তেন। তার এই কর্মের কথা উপজেলা বাসীসহ সাংবাদিকরা সারাজীবন মনে রাখবে । প্রত্যেক মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও যে কোনো সমস্যা সমাধানে আন্তরিক ভাবে চেষ্টা করতেন । সারাক্ষণ উপজেলা উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি ছিলেন সৎ, সহজসরল সাদা মনের খুব দক্ষ নারী অফিসার এবং উদ্যামী ও কর্মঠ ছিলেন । তার কর্ম দক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি , রাজনীতিবিদ, মুক্তি যোদ্ধা , ব্যবসায়ী, সাংগঠনিক , সুশীল সমাজের প্রতিসহ সাধারণ মানুষের মধ্যে একজন বান্ধব নির্বাহী অফিসার।

উল্লেখ্য তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বদলী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন ।

এ বদলীর শায়েস্তাগঞ্জ খবর আসলে সকল শ্রেণির পেশার মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়। বক্তব্য শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম কে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!