Home হবিগঞ্জহবিগঞ্জে লিগ্যাল এইডের উদ্দোগে মতবিনিময়

হবিগঞ্জে লিগ্যাল এইডের উদ্দোগে মতবিনিময়

০ comments

কারাবন্দি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলা কারাগারে জেলা লিগ্যাল এইডের উদ্দোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান৷ “জড়ালে কেউ মিথ্যা মামলার জালে, সরকারি আইন সহায়তার সুযোগ মেলে”।

 

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার সম্পা জাহান বলেন, “কারাগারে আটক ব্যক্তি মিথ্যা মামলার, সরকার দেয় আইনজীবী মামলা চালাবার”। বিনা বিচারে আটক কিংবা অসচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস হবিগঞ্জ কাজ করছে। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচার প্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার। সভায় বক্তব্য রাখেন জেল সুপার মোঃ মতিয়া রহমান৷ সভাটি সঞ্চালনা করেন জেলার মোঃ মাসুদুর রহমান৷ সভায় বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দরাও বক্তব্য রাখেন৷

You may also like