Home মাধবপুরমাধবপুরে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসমী গ্রেফতার

মাধবপুরে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসমী গ্রেফতার

০ comments

হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসমী সাধন সাওতাঁলকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এ এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ভোররাতে জগদীশপুর চা বাগান এলাকার লেবামারা নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দাদনের(সুদের) টাকা নিয়ে ঝগড়া হয় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে দাদন ব্যবসায়ী ইউনুস মিয়ার সাথে। এক পর্যায়ে সাধন সাঁওতাল দাদন ব্যবসায়ী ইউনুছকে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় চা বাগানের মৃত বীরবল সাঁওতালের ছেলে সাধন সাওতাঁল (৪০)কে আসামি করে জি আর ২৬৮/০৬ হত্যা মামলা রজু হয়। ওই মামলায় আদালত একমাত্র আসামী সাধন সাঁওতালকে যাবজ্জীবন সাঁজা ও ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর দীর্ঘ বছর পলাতক ছিল।

আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানিয়েছেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

You may also like