Home মাধবপুরমাধবপুরে গাঁজা সহ এক পাচারকারী গ্রেফতার

মাধবপুরে গাঁজা সহ এক পাচারকারী গ্রেফতার

০ comments

হবিগঞ্জের মাধবপুরে রাত্রিকালিন অভিযান চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ আল আমিন(৩৫) নামে এক পাচার কারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় আরো দুই পাচার কারি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান জানান বৃহস্পতিবার রাত ৯টারদিকে রাত্রিকালীন অভিযানের সময় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আব্দুল কাদির এএসআই উজ্জল মোল্লা ফোর্সসহ অভিযান চালিয়ে চৌমহনি – ধর্মঘর সড়কের বরুরা মোড় থেকে আল আমিনকে ১০কেজি গাঁজা প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে মাথার করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে।

সে শায়েস্তাগন্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজির ছেলে।এসময় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস(৪৫) ও সেলিম মিয়া(৩৮) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।ধৃত আল আমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

You may also like