Home আলোচিত সংবাদমাধবপুরে ইমাম কে নগদ অর্থ দিয়ে বিদায়ী সংবর্ধনা

মাধবপুরে ইমাম কে নগদ অর্থ দিয়ে বিদায়ী সংবর্ধনা

০ comments

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সকল এলাকাবাসী তাদের মসজিদের ইমাম কে সংবর্ধনা প্রদান করেন।

জানা যায়, হরযত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব, দীর্ঘ প্রায় ৩০ বছর, গোপীনাথপুর মসজিদে দায়িত্ব পালন করে আসছেন।

পরবর্তীতে অসুস্থ জনিত কারণে আজ শনিবার ১৫ই জুলাই থাকে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় উপলক্ষে অত্র গ্রামের পক্ষ হতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী মুহুর্তে ইমামের নিকট নগদ অর্থ ও নামাজের মাসালাসহ আরও অনেক কিছু প্রদান করা হয় এবং গ্রামের বর্তমান মেম্বার সহ শতাধিক মানুষ মিলে বিশাল র‍্যালি নিয়ে ইমাম কে বাড়ি পর্যন্ত পৌছে দেয়া হয়।

You may also like