Home মাধবপুরমাধবপুরে দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মাধবপুরে দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

০ comments

হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে আউপজেলার মনতলা বাজারের কলেজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় মনতলা কলেজ রোডের ব্যবসায়ী শাহনুর সাহর ফ্রেন্ডস মিডিয়া সন্দীপ দেবের স্মার্ট সেলুন ফারুক মিয়ার সপ্না টেলিকম মাসুক মিয়ার মিম মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আশিস চক্রবর্তীর উজ্জ্বল স্টুডিও এবং খেলু মিয়ার খেলু বেডিং স্টোর এর মালামাল পুড়েবিনষ্ট হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এতে তাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে মধবপুর ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট স্থানিয় জনতা ও মধবপুর থানা পুলিশের সহজোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মন্তোষ কুমার মল্লিক জানান বৈদ্যুতিক শখ সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে

You may also like