Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে গাঁজাসহ আটক একজন

আজমিরীগঞ্জে গাঁজাসহ আটক একজন

০ comments
আজমিরীগঞ্জে গাঁজাসহ আটক একজন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মিশু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

বুধবার ৮ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মিশু মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর গ্রামের মালডুবা মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পিরিছপুর গ্রামের মাদক ব্যবসায়ীলি ডিলারের কাছ থেকে মিশু মিয়া মাদক সংগ্রহ করে তার বাড়িতে প্রতিদিন মাদকের আসর বসাতো।

গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইণচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পিরিছপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম জানান, তার দেহ তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানান।

You may also like